রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      ● এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার      ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন      ● ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ       ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন অগ্রগতি, শুরু হলো ক্রিটিক্যালিটি      
ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে বাবার স্বীকৃতি ও ওয়ারিশের পূর্ণ অধিকার দেওয়ার রায় দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে রেখে নির্যাতন চালান ফারুক। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর ভুক্তভোগী মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। আদালত জানিয়েছেন, ২১ বছর বয়স পর্যন্ত ওই শিশুর ভরণপোষণ সরকার বহন করবে এবং সে আসামির বৈধ সন্তান হিসেবে সমস্ত সম্পত্তি ও ওয়ারিশের অধিকার পাবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close