সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      ● তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত নষ্টের অভিযোগ       ● এলপিজি ব্যবসায়ীদের কর্মসূচি, দুই দিন বন্ধ থাকবে দোকান      ● কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান      ● জনগণ একদিকে, মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী      ● ফেসবুকে চাকু ও আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ভিডিও, সুইট গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ২      ● ভালুকায় শিক্ষককে হামলা ও মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন      ● পূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী      ● রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল আরও ২৪ ঘণ্টা      ● ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● পঞ্চগড়ে জাহানারা ডেন্টাল কেয়ারে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন      ● রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু      
মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম

বাংলাদেশে নতুন বিনিয়োগ এবং জাপানি বিনিয়োগ সম্প্রসারণে মারুবেনি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে দুই পক্ষের বৈঠকে।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে প্রযুক্তি, জ্বালানি ও শিল্প খাতে সহযোগিতার সম্ভাবনা গুরুত্বপূর্ণ বলে বৈঠকের আলোচনায় উঠে আসে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   তারেক রহমান   মারুবেনি কর্পোরেশন   জাপানি বিনিয়োগ   বাংলাদেশ-জাপান সম্পর্ক   বিদেশি বিনিয়োগ   কৃত্রিম বুদ্ধিমত্তা   তথ্যপ্রযুক্তি   জ্বালানি খাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close