বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক খাদে, নিহত ১      ● চয়েন আলী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার      ● মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে পণ্য বিতরণ      ● ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু      ● জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ      ● আগুনে পুড়ে ছাই চার বসতঘর      ● কোনো পরিচয়ই অধিকার ও সুযোগের পথে বাধা হবে না: প্রধানমন্ত্রী      ● বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা      ● দ্বিতীয় করতোয়া সেতু প্রকল্প একনেকে অনুমোদন       ● ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার      ● আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিতে কৃষক প্রশিক্ষণ      ● পুড়ল কুহিনূর হত্যা মামলার আসামির ঘর      
প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক খাদে, নিহত ১
প্রতিনিধি, বরগুনা
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম

বরগুনায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহিদুল ইসলাম সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের উত্তর কুমড়াখালী গ্রামের মৃত নুরুল হক মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, তাহিদুল ইসলাম বরগুনা শহর থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে সোনার বাংলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তাহিদুল ইসলাম নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে জিটিভির স্টিকার লাগানো একটি প্রাইভেটকার ও ইজিবাইক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close