বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে পণ্য বিতরণ      ● ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু      ● জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ      ● আগুনে পুড়ে ছাই চার বসতঘর      ● কোনো পরিচয়ই অধিকার ও সুযোগের পথে বাধা হবে না: প্রধানমন্ত্রী      ● বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা      ● দ্বিতীয় করতোয়া সেতু প্রকল্প একনেকে অনুমোদন       ● ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার      ● আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিতে কৃষক প্রশিক্ষণ      ● পুড়ল কুহিনূর হত্যা মামলার আসামির ঘর      ● তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠান পরিদর্শন      ● বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু      
মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে পণ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম

২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়ন সহায়তা” খাত থেকে বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন ও গ্রাম পুলিশের পোশাক-সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিতরণকালে সাংসদ বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করছেন। আগামীর নেতৃত্ব দেবে যে শিক্ষার্থীরা, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এজন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। বগুড়া সদরের সব স্কুলে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।

এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্রদের মাঝে ১০২টি বাইসাইকেল, ২৪টি হুইলচেয়ার ও ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি গ্রাম পুলিশের মাঝে পোশাক-সামগ্রী বিতরণ করা হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close