বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আগুনে পুড়ে ছাই চার বসতঘর      ● কোনো পরিচয়ই অধিকার ও সুযোগের পথে বাধা হবে না: প্রধানমন্ত্রী      ● বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা      ● দ্বিতীয় করতোয়া সেতু প্রকল্প একনেকে অনুমোদন       ● ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার      ● আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিতে কৃষক প্রশিক্ষণ      ● পুড়ল কুহিনূর হত্যা মামলার আসামির ঘর      ● তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠান পরিদর্শন      ● বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু      ● পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু      ● প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও      ● ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর খুন      
আগুনে পুড়ে ছাই চার বসতঘর
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম

পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে প্যাদা বাড়ির পেছনের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে আগুন আশপাশের অন্যান্য ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি, যা বড় ধরনের দুর্ঘটনা থেকে এলাকাকে রক্ষা করেছে।

আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন খাদিজা বেগম, মনিরা বেগম, মশিউর রহমান ও মোশারফ মেধ্যা। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। ঘরগুলোর জমির মালিক হিসেবে রয়েছেন এনামুল হক।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রাজিব দেওয়ান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close