রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুঁজিবাজারে সংস্কার হলে ব্যাংক খাতের চাপ কমবে: অর্থমন্ত্রী      ● ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি      ● এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ      ● পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড      ● বাবার কথায় ‘দশ কা দম’ করেছিলেন সালমান      ● হার্টে দুটি ছিদ্র, ৯৪% অকেজো কিডনি, অঙ্কনের বাঁচার আকুতি      ● সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা      ● টাঙ্গাইলে গাঁজাসহ গ্রেপ্তার ৩      ● নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের বার্ষিক সভা      ● ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত      ● টেকসই নগর গড়তে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● ঘুষ নিয়ে বাগান বন্ধের অভিযোগ      
পুঁজিবাজারে সংস্কার হলে ব্যাংক খাতের চাপ কমবে: অর্থমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে কী হয়েছে, তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এখন যেভাবে পুঁজিবাজার এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিকমানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যাংক খাতের ওপর চাপ কমে আসবে।

তিনি আরও বলেন, ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন করা শুধু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। এ জন্য একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে হবে।

অতীতে প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করায় সমন্বয়হীনতা তৈরি হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী এখন সবাইকে একই ছাতার নিচে এসে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close