প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম

ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে বিইআরসির আদেশে বলা হয়েছে।
বুধবার নতুন দরের আদেশ জারি করেছে বিইআরসি। দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
এর আগে তিন দফায় ফার্নেস অয়েলের দাম কমানো হয়। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়। এরপর আরও দুই দফায় দাম কমিয়ে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামিয়ে আনা হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে।
জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ