শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, ম্যানহাটনে বিএনপির আনন্দ মিছিল      ● ফখরুলের গাড়িবহরে হামলা মামলায় সোহেল হোসেন গ্রেপ্তার      ● ২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া মাছ-সবজির বাজার      
নদীভাঙন ঠেকাতে বসানো ব্লকের পাশেই মাটি কাটার অভিযোগ
প্রতিনিধি, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গুচ্ছগ্রাম লঞ্চঘাট এলাকায় নদীভাঙন রোধে স্থাপন করা ইটের ব্লকের পাশ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্লকের নিচের মাটি সরে গিয়ে নদীভাঙন প্রতিরোধে স্থাপিত পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, চরফকিরা গুচ্ছগ্রাম লঞ্চঘাটসংলগ্ন এলাকাটি দীর্ঘদিন ধরে নদীভাঙনপ্রবণ। ভাঙন ঠেকাতে নদীর তীরে ইটের ব্লক স্থাপন করা হয়েছে। তবে সম্প্রতি ওই ব্লকের একেবারে পাশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে প্রতিরক্ষা ব্যবস্থার নিচের অংশ দুর্বল হয়ে পড়ছে।

স্থানীয়দের আশঙ্কা, নদীর স্রোতে ব্লকের নিচের মাটি আরও সরে গেলে প্রতিরক্ষা ব্লক ধসে পড়তে পারে। এতে নদীভাঙন ঠেকাতে নেওয়া উদ্যোগ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকা নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

মুছাপুরের বাসিন্দা ও ব্যবসায়ী তানভীর আমান বলেন, নদীভাঙনের কবল থেকে এলাকা রক্ষায় দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার পাশ থেকে এভাবে মাটি কেটে নেওয়া হলে সরকারি অর্থে নির্মিত ব্লক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে এলাকায় আবারও নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে।

এলাকাবাসী দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে ইটের ব্লকের পাশ থেকে মাটি কাটা বন্ধ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কারা এবং কী উদ্দেশ্যে ওই স্থান থেকে মাটি কাটছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   নোয়াখালী   চরফকিরা   নদীভাঙন   বেড়িবাঁধ   মাটি কাটা   নদীভাঙনের ঝুঁকি   ইটের ব্লক   নদী প্রতিরক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close