প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৭৫ জন।
এ হিসাবে চলতি বছরে দেশে হামে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও হেলথ বুলেটিনের মাধ্যমে দেশে হামের পরিস্থিতি এবং আক্রান্ত ও মৃত্যুর তথ্য জানানো হচ্ছে। নতুন করে ১১ জনের মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় রোগটির প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি