প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ৬:৩৯ PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় একটি বালুভর্তি স্টিলবডি নৌকা ডুবিয়ে দেওয়া হয় এবং চারজনকে আটক করা হয়।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনোরতল বাজার ও গোরাগ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আটক চারজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ