বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সেতু থেকে ছিটকে পড়ল দ্রুতগতির বিএমডব্লিউ, নিহত ৩
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম

ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা গাড়িটির চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।

দুর্ঘটনায় ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়াল গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার ধাক্কায় গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড সম্পূর্ণ ভেঙে গেছে এবং গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির ধাক্কায় ভেঙে যায়।

প্রাথমিকভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর কথা জানা গেলেও দুর্ঘটনার সঠিক কারণ কী ছিল, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #মুম্বাই #সড়কদুর্ঘটনা #বিএমডব্লিউ #BMW #দুর্ঘটনা #নিহত৩ #গুরুতরআহত #কোস্টালরোড #মেরিনড্রাইভ #হাজিআলী #মুম্বাইপুলিশ #ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close