বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      
চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এ সময় তারা অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কুমিল্লাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে, অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করা। পাশাপাশি পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

আরও দাবি করা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। প্রয়োজনে সাঙ্গিশ্বর পুলিশ ফাঁড়ি কুবির পাশে স্থানান্তরের কথাও বলা হয়েছে।

শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠন।

এর আগে রোববার সকালে দুই দফা জানাজা শেষে কোটবাড়ি এলাকার একটি কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। প্রথম জানাজা শেষে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে চার দফা দাবি ঘোষণা করে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে অবরোধ তুলে নেন তাঁরা।

যেভাবে নিখোঁজ হয়েছিলেন অপ্রতিম
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুরের পর কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন অপ্রতিম।

প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে ‘ম্যাজিক প্যারাডাইস’–সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আন্দোলনে নামেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #কুমিল্লা #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #কুবি #অপ্রতিম #অপ্রতিমহত্যা #শিক্ষার্থীআন্দোলন #মহাসড়কঅবরোধ #ঢাকাচট্টগ্রামমহাসড়ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close