সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ড. এম এ কাইয়ুম
শিক্ষার মানোন্নয়নে উদাসীনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম আপডেট: ১৭.০৯.২০২৬ ৭:২২ PM

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে এবং শিক্ষকদেরও তাদের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষার মানোন্নয়নের বিষয়ে যারা উদাসীন থাকবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে আগামী দিনে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য আব্দুল হাই-রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসিক এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ড. এম এ কাইয়ুম। এর আগে বাড্ডা হাই স্কুলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সহায়তার ঘোষণা দিয়েছিলেন তিনি।

বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম এ মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ড. এম এ কাইয়ুম বলেন, দল-মত নির্বিশেষে শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে দেশের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে। তাই অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের বাউন্ডারি ও মাঠ সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ঢাকা -১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম। এ বিষয়ে প্রধান অতিথির সহযোগিতা কামনা করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, ড. এম এ কাইয়ুম এই এলাকার মাটি ও গণমানুষের নেতা। তার হাত ধরে ঢাকা-১১ আসনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

শাম্মী আক্তার বলেন, শিক্ষার মানোন্নয়নে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক এক লাখ টাকা অনুদানের ঘোষণা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষা প্রসারে এমন সহযোগিতার জন্য ড. এম এ কাইয়ুমকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি একজন বিশাল হৃদয়ের মানুষ। এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন।

বিদ্যালয়ের আয়োজনে নিজের শৈশবের স্মৃতিচারণ করে সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, এ ধরনের আয়োজন আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সেই ছোট্টবেলায় আমরা কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করতাম। শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকশিত হয়।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একসময় আমাদের এই পৃথিবীতে থাকা হবে না, তখন দেশের দায়িত্ব তাদেরই নিতে হবে। তাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ রাজনীতিবিদ আবার কেউ আমলা হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তাই শিশুদের সঠিক শিক্ষা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

বিদ্যালয়ের বাউন্ডারি ও মাঠ সংস্কারের বিষয়ে শাম্মী আক্তার বলেন, বিষয়টি নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন। একই সঙ্গে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

নারী শিক্ষার অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষানীতির কারণে নারীরা শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভবিষ্যতে নারীরা দেশের নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে প্রধান অতিথি শাম্মী আক্তার ও প্রধান বক্তা ড. এম এ কাইয়ুম কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।







স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close