বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামানোর লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম

আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সংস্থাটির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনায় স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে টিসিবির বিভিন্ন উদ্যোগ ও ডিজিটাল রূপান্তরের কারণে আগের বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পরিবার কার্ডধারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে ‘উপকারী’ মোবাইল অ্যাপ চালু করা হয়। এর পাশাপাশি টিসিবির সেবায় যুক্ত করা হয়েছে ডিজিটাল ডেটাবেস, সিকিউর ডিজিটাল টিসিবি কার্ড, অনলাইন ডিলার ম্যানেজমেন্ট, অনলাইন ডিলার পেমেন্ট কালেকশন, এআই-নির্ভর রিয়েল-টাইম মনিটরিং, কনটাক্ট সেন্টার এবং অল-ইন-ওয়ান পিওএস ব্যবস্থা।

ডিলার নিয়োগে নতুন ব্যবস্থাপনা
টিসিবির ডিলার নিয়োগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো এলাকায় যতজন আবেদন করবেন, সবাইকে ডিলারশিপ দেওয়া সম্ভব নয়। উপকারভোগীর সংখ্যা বিবেচনায় নিয়ে ডিলারের সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি জানান, কোনো এলাকায় ১০ জন ডিলারশিপের আবেদন করলেও সেখানে যদি উপকারভোগীর সংখ্যা দেড় হাজার হয়, তাহলে ওই সংখ্যক মানুষের জন্য একজন ডিলার নির্ধারণ করা হবে। পৌরসভা বা সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রতি ওয়ার্ডে একজন ডিলার রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাজার সরবরাহে স্বচ্ছতার প্রয়োজন
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা এখনও পুরোপুরি মসৃণ হয়নি। বিভিন্ন কারণে সরবরাহ শৃঙ্খলে গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। উৎপাদন এলাকা থেকে ২০০ থেকে ২৫০ কিলোমিটার দূরের খুচরা বাজারে, বিশেষ করে রাজধানী বা সিটি করপোরেশন এলাকায় কৃষিপণ্য পৌঁছানোর পর উৎপাদন পর্যায় ও খুচরা পর্যায়ের দামের মধ্যে অনেক সময় বড় ব্যবধান দেখা যায়।

তার ভাষ্য অনুযায়ী, ১৮ থেকে ২০ কোটি মানুষের দেশে মৌসুমি ব্যবধান বা অন্য কোনো কারণে হঠাৎ কয়েক দিন বা ১০ থেকে ১৫ দিনের জন্য কোনো পণ্যের সংকট তৈরি হওয়ার কথা নয়। বাজারে স্বচ্ছতার ঘাটতি থাকলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাদ পড়েছে ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী
টিসিবির এক কোটি গ্রাহক তৈরির লক্ষ্য রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির তালিকায় প্রায় ৮৯ লাখ উপকারভোগী রয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, উপকারভোগীর বর্তমান সংখ্যা বিবেচনায় ইউনিয়ন পর্যায়ে বেশি সংখ্যক ডিলার নিয়োগের সুযোগ নেই।

কার্ড হারালেও পণ্য পাওয়ার সুযোগ
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিসিবির সেবা প্রদান, ডিলার ও উপকারভোগী ব্যবস্থাপনা, মনিটরিং এবং নাগরিক যোগাযোগে গতি আনার জন্য একাধিক নতুন সেবা চালু করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অল-ইন-ওয়ান পিওএস মেশিন, ডিজিটাল ডিলার ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল লটারি এবং এআই-ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা।

তিনি জানান, ‘উপকারী’ অ্যাপটি ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করবে। তবে এটি বিদ্যমান টিসিবি কার্ড বাতিল করবে না; বরং অতিরিক্ত ও নিরাপদ সেবা গ্রহণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে।

এনক্রিপ্টেড কিউআর কোডযুক্ত ডিজিটাল ইনভয়েসের মাধ্যমে উপকারভোগীরা পণ্য কিনতে পারবেন। ফলে টিসিবি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও উপকারভোগী পণ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন না। একই সঙ্গে ডিজিটাল ইনভয়েস চালুর ফলে টিসিবির এসএমএস পাঠানোর খরচ অর্ধেকের বেশি কমবে বলে জানান চেয়ারম্যান।

৪৫ লাখের বেশি উপকারভোগীর স্মার্টফোন ব্যবহার
টিসিবির চেয়ারম্যান জানান, মোট ৮০ লাখ অ্যাক্টিভেটেড কার্ডধারী উপকারভোগীর মধ্যে প্রায় ৪৫ লাখ নিজস্ব স্মার্টফোন ব্যবহার করে সেলফ-অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থাৎ অর্ধেকের বেশি উপকারভোগীর স্মার্টফোন ব্যবহারের সক্ষমতা রয়েছে।

অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #আইফোন_ডুও #গ্যালাক্সি_জেড_ফোল্ড_৮ #স্যামসাং #অ্যাপল #ফোল্ডেবল_ফোন #প্রযুক্তি_সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close