সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কাউন্টি চ্যাম্পিয়নশিপ: খালেদের ৮ উইকেটে জয়ের দোরগোড়ায় কেন্ট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ পিএম

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি পেসার খালেদ আহমেদের দুর্দান্ত ও আগুনঝরা বোলিংয়ে জয়ের সুবাস পাচ্ছে কেন্ট। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে একাই ৮ উইকেট শিকার করেছেন খালেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য কেন্টের প্রয়োজন আর মাত্র ৫৬ রান।

ম্যাচের প্রথম ইনিংসে ফাইফার (৫ উইকেট) শিকার করেন খালেদ, যার সুবাদে ল্যাঙ্কাশায়ার মাত্র ১৬১ রানে অলআউট হয়। জবাবে কেন্ট তাদের প্রথম ইনিংসে ২১৪ রান করে ৫২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ল্যাঙ্কাশায়ারকে থিতু হতে দেননি খালেদ-মিলনেসরা। দ্বিতীয় ইনিংসে খালেদ, মিলনেস ও কেইথ প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন এবং ল্যাঙ্কাশায়ারের ইনিংস ১৯২ রানে গুটিয়ে যায়। ল্যাঙ্কাশায়ারের পক্ষে মিচেল জোনস ৫৪ এবং মারকাস হ্যারিস ৪৮ রান করেন।

জয়ের জন্য ১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কেন্টের শুরুটা ভালো না হলেও, স্যাম নর্থইস্ট ও তায়ান্ডা মুয়েয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। দলীয় ২২ রানে দুই ওপেনার বেন কোম্পটন (৫) ও জ্যাক ক্রাউলি (১৩) সাজঘরে ফিরলেও, এই জুটি প্রতিরোধ গড়ে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছেন।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #খালেদ_আহমেদ #কাউন্টি_চ্যাম্পিয়নশিপ #কেন্ট #ক্রিকেট_সংবাদ #বাংলাদেশি_ক্রিকেটার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close