সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
তেল পরিবহনের বিকল্প পথও বন্ধ, চাপে সৌদি আরব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম

ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশটির রপ্তানি তেল সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পাইপলাইনটি চালু করা সম্ভব না হলে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে থাকা মজুত দিয়ে আর মাত্র পাঁচ থেকে সাত দিন রপ্তানি চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন সৌদি তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র।

গত শুক্রবার ড্রোন হামলার পর থেকে পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত স্যাটেলাইট ছবিতে পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনের ক্ষয়ক্ষতির চিত্রও দেখা গেছে। ছবিতে স্টেশনটির একটি অংশ পুড়ে কালো হয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।

তবে হামলায় পাইপলাইনটির ঠিক কতটা ক্ষতি হয়েছে এবং কবে নাগাদ এটি চালু করা সম্ভব হবে, সে বিষয়ে সৌদি সরকার এখনো বিস্তারিত কিছু জানায়নি।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের জন্য পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ছয় মাস ধরে হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে এটি ব্যবহার করা হচ্ছিল।

পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়ার সক্ষমতা রয়েছে। এই পরিমাণ বিশ্বের দৈনিক মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।

পাইপলাইন বন্ধ থাকায় ইয়ানবু বন্দরে থাকা মজুত থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রপ্তানি চালানো সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। মিসরের আইন সোখনা ও সিদি কেরির বন্দরেও সৌদি আরবের কিছু তেল মজুত রয়েছে। সেখান থেকেও কয়েক দিন রপ্তানি অব্যাহত রাখা সম্ভব। তবে পাইপলাইনটি দীর্ঘ সময় বন্ধ থাকলে এসব মজুতও শেষ হয়ে যেতে পারে।

গত শুক্রবারের হামলার জন্য ইরাক থেকে আসা ড্রোনকে দায়ী করেছে সৌদি আরব। তবে সৌদি সরকারের মিডিয়া অফিস ও জ্বালানি মন্ত্রণালয় পাইপলাইনের ক্ষয়ক্ষতি এবং মেরামতের সম্ভাব্য সময় নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দুই সৌদি কর্মকর্তা জানিয়েছেন, পাইপলাইনটি কয়েক সপ্তাহ ধরে আংশিক বা পুরোপুরি বন্ধ থাকতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। তবে অন্য একটি সূত্রের মতে, নির্ধারিত সময়ের আগেই মেরামতের কাজ শেষ করা সম্ভব হতে পারে।

মেরামতের সময় পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে কিছু অংশ দিয়ে সীমিত পরিসরে তেল সরবরাহ চালু রাখার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পাইপলাইনটি দীর্ঘ সময় অচল থাকলে সৌদি আরবের তেল রপ্তানির ওপর চাপ তৈরি হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব তেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close