বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে লেবুর খোসার অসাধারণ ব্যবহার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম

দৈনন্দিন রান্নার কাজে লেবু ব্যবহারের পর সাধারণত এর খোসাগুলো আমরা ফেলে দিই। অথচ এই ফেলে দেওয়া লেবুর খোসা দিয়েই রান্নাঘরের নানা জিনিস অত্যন্ত কার্যকরভাবে পরিষ্কার করা সম্ভব। লেবুর খোসার বহুমুখী ব্যবহারগুলোর মধ্যে রয়েছে:

তেলচিটে দাগ পরিষ্কারে: বাসনপত্র, রান্নাঘরের স্ল্যাব বা কাউন্টারটপে জমে থাকা তেলচিটে ভাব দূর করতে লেবুর খোসা দারুণ কার্যকর। বাসন মাজার তরলের সঙ্গে এটি ব্যবহার করা যায়। এছাড়া কাউন্টারটপে সামান্য নুন ছড়িয়ে লেবুর খোসা দিয়ে ঘষে নিলে তেল-ময়লা দূর হওয়ার পাশাপাশি চমৎকার সতেজ গন্ধও বজায় থাকে।

কাটিং বোর্ডের দুর্গন্ধ দূর করতে: মাছ, মাংস, পেঁয়াজ বা রসুন কাটার পর কাটিং বোর্ডে যে উৎকট গন্ধ হয়, তা দূর করতে বোর্ডের ওপর লেবুর খোসা ভালোভাবে ঘষে নিন। লেবুর অ্যাসিডিক উপাদান দুর্গন্ধ ও ময়লা কমাতে দারুণ সাহায্য করে।

সিঙ্ক ও ডাস্টবিনের দুর্গন্ধ কমাতে: সিঙ্ক বা ডাস্টবিনের দুর্গন্ধ দূর করতে সামান্য বেকিং সোডা ছড়িয়ে লেবুর খোসা দিয়ে ঘষে নিতে পারেন। এমনকি ডাস্টবিনের ভেতরে কয়েকটি লেবুর খোসা ফেলে রাখলেও দুর্গন্ধ দূর হয়।

ধাতব জিনিসে চকচকে ভাব আনতে: তামা, পিতল বা স্টেইনলেস স্টিলের বিভিন্ন পাত্র বা জিনিসে কালচে দাগ পড়লে লেবুর খোসার সঙ্গে সামান্য নুন মিশিয়ে ঘষুন। লেবুর অম্লীয় উপাদান দাগ দূর করে ধাতব জিনিসকে আরও উজ্জ্বল ও পরিষ্কার করে তোলে।

ঘরোয়া ক্লিনিং স্প্রে তৈরি: একটি কাচের জারে লেবুর খোসা নিয়ে তাতে ভিনিগার ঢেলে ১ থেকে ২ সপ্তাহ রেখে দিন। এরপর মিশ্রণটি ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটি ঘরোয়া ক্লিনিং স্প্রে, যা গ্যাসের চুলা, ওভেন, স্ল্যাব, তাক বা টাইলস পরিষ্কারের কাজে ব্যবহার করা যায়।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #লেবুরখোসা #রান্নাঘরপরিষ্কার #পরিবেশবান্ধব #টিপস #জীবনধারা #গৃহস্থালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close