সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মধ্যরাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর কাপুরের ধরা পড়ার ঘটনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের দীর্ঘ সাত বছরের সম্পর্কের নানা গোপন অধ্যায় প্রায়ই ভক্তদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তাদের প্রেমের সেই দিনগুলোর একটি নাটকীয় ঘটনা সম্প্রতি এক সাংবাদিকের স্মৃতিচারণে নতুন করে সামনে এসেছে। ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে শুরু হওয়া এই জুটির সম্পর্ক যখন কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে চলছিল, ঠিক সে সময়ই গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন রণবীর।

খবর পেয়ে সাংবাদিকদের একটি দল রাত দেড়টার দিকে ক্যাটরিনার বাড়ির বাইরে ওঁৎ পেতে বসেছিল। বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে পালানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর হুট করেই মেজাজ হারিয়ে ফিরে আসেন অভিনেতা। এসেই তিনি সোজা সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরা, ব্যাগ এবং সাউন্ড রেকর্ডিংয়ের সমস্ত সরঞ্জাম জোর করে কেড়ে নেন। তবে সাংবাদিকদের তীব্র ও দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত সেই সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হয়েছিলেন রণবীর। ওই সাংবাদিক আরও জানান, এর আগেও একটি শেষকৃত্য থেকে ফেরার সময় ক্যাটরিনার বাসায় রণবীরের গোপনে প্রবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলেন তারা। উল্লেখ্য, ২০১৬ সালে এই তারকা জুটির সম্পর্কে চির ধরে এবং বিচ্ছেদের পর তাঁরা দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে এগিয়ে গেছেন—রণবীর বিয়ে করেছেন আলিয়া ভাটকে এবং ক্যাটরিনা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ভিকি কৌশলকে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #রণবীরকাপুর #ক্যাটরিনাকাইফ #বলিউড #গোপনপ্রেম #বিনোদনসংবাদ #তারকাজুটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close