প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী ইউএস-বাংলার একটি বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে গিয়ে অবস্থান নেন। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে তার হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে।
এরপর বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিমানবন্দরে অভ্যর্থনা
রাষ্ট্রপতি সিলেটে পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে বিমানবন্দর, সার্কিট হাউস ও মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি