সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো ক্ষতিকর প্রবণতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সন্তানদের দৈনন্দিন চলাফেরা, বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা, অনলাইন কার্যক্রম এবং আচরণের দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবজ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ মানসম্মত_শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close