সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদত্যাগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা জানিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন। তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে দলীয় সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শৈলেন্দ্র নাথ বাইন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে নিয়মিতভাবে দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়াও তার জন্য সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ সিদ্ধান্তের অংশ হিসেবে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন শৈলেন্দ্র নাথ বাইন। সংবাদ সম্মেলনে তিনি নিজের শারীরিক অবস্থা ও বর্তমান পরিস্থিতির বিষয়টি তুলে ধরে দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেন।

শৈলেন্দ্র নাথ বাইন দীর্ঘদিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে তিনি বর্তমানে দলীয় রাজনীতির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী_লীগ_নেতা পদত্যাগ গোপালগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close