বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ AM

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় অনুমোদনের জন্য ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

পরিকল্পনা বিভাগের জারি করা নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য উপস্থাপন করা প্রকল্পগুলোর মধ্যে পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে।

ভৌত অবকাঠামো বিভাগের আওতায় ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫-এর সাউদার্ন রুট অনুমোদনের জন্য একনেক সভায় উঠবে। প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের অধীন জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও রয়েছে অনুমোদনের তালিকায়। এর মধ্যে রয়েছে বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সদস্যদের জন্য আবাসিক ও অন্যান্য সুবিধা নির্মাণ। বরিশাল সেনানিবাস প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর এবং খুলনা নৌ অঞ্চলের প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া খুলনা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা চালু এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী একনেক সভায় অনুমোদনের জন্য উঠবে।

স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্পও রয়েছে তালিকায়। এগুলোর মধ্যে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ; যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা এবং আর্থিক খাত সহায়তা প্রকল্প-২ উল্লেখযোগ্য।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ছোট ফেনী ও বামনী নদীর সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন উন্নয়নে মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পের প্রথম অংশ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও রয়েছে। এ প্রকল্পের আওতায় তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

অনুমোদিত আরও ১৫টি প্রকল্প একনেক সভায় অবগতির জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে ভাসানচরে সবুজ বেষ্টনী স্থাপন, কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনঃবনায়ন, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, শিক্ষা ও সামরিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সিলেট বিভাগের ডিজিটাল উচ্চতা মডেল তৈরির প্রকল্প রয়েছে।

একনেকের এই সভায় প্রকল্পগুলোর অনুমোদন হলে দেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্যসেবা, রেল যোগাযোগ, নগর ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা এবং পানিসম্পদ খাতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  একনেক উন্নয়ন_প্রকল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close