বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৫ লাখ রুপির গয়না চুরির অভিযোগ, আমিশার বাড়ির কর্মী গ্রেফতার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। অভিনেত্রীর বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার নারীর নাম সীমা ঘাটে। ৪০ বছর বয়সী ওই নারী পালঘরের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে তিনি আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি যায়। এ ঘটনায় আশা প্যাটেলের সন্দেহ ছিল সীমার ওপর। এরপর কয়েক মাস ধরে তিনি সীমাকে চুরির কথা স্বীকার করে গয়নাটি ফেরত দেওয়ার জন্য বলে আসছিলেন। তবে চুড়িটি ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত মেরিন ড্রাইভ থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্ত শুরু করে অভিযুক্তকে শনাক্ত করে। একপর্যায়ে বিরার এলাকা থেকে সীমাকে আটক করা হয়।

পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চুরির ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং খোয়া যাওয়া গয়না কোথায় রয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে সীমার বিরুদ্ধে আগের কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, চুরি যাওয়া চুড়িটি এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আমিশার ক্যারিয়ার

২০০০ সালে ‘কহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলের। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’‘রেস ২’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি আরও বাড়ান।

২০২৩ সালে ‘গদর ২’ সিনেমায় সাকিনার চরিত্রে আবারও বড় পর্দায় ফেরেন আমিশা। সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাওয়ায় নতুন করে আলোচনায় আসেন অভিনেত্রী এবং এটি তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে।

আমিশাকে সর্বশেষ দেখা গেছে আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পায় সিনেমাটি।






স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  আমিশা প্যাটেল বলিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close