বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      
চীন থেকে বুলেট ট্রেন আনার উদ্যোগ, নতুন বিমানবন্দর নিয়েও পরিকল্পনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। একই সঙ্গে আগামী ১০ বছরের মধ্যে দেশে আরও একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দর বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে দেশের বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত হবে। তাই আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। ময়মনসিংহ বিভাগকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও জানান, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সরকার আবার ফিরে এসেছে—বিশ্বে এমন নজির নেই। একই সঙ্গে কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একযোগে পালিয়ে যাওয়ার ঘটনাও নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বরং দলটির নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়ায় মনোযোগ দেওয়া উচিত।

শেরপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার পর্যটন খাতকে এগিয়ে নিতে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আকস্মিক পাহাড়ি ঢল থেকে স্থানীয় মানুষকে সুরক্ষা দিতে মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশসহ অন্যরা বক্তব্য দেন।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  বুলেট ট্রেন চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close