বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
১০৩ রানের পুঁজি নিয়েই আরব আমিরাতকে হারাল বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ছোট পুঁজি নিয়ে মাঠে নামলেও মাপা বোলিং ও দুর্দান্ত নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শারমিন আক্তারের দায়িত্বশীল ইনিংস দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। ৩১ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন তিনি। অধিনায়ক জ্যোতি করেন ২৩ রান। এছাড়া জুয়াইরা ফেরদৌস ও নাহিদা আক্তার করেন ১৬ রান করে। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাত্র ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় তারা।

শেষ পর্যন্ত ৬৯ রানেই থামে আরব আমিরাতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন হেনা। তীর্থ সতীশ করেন ১১ রান। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রাবেয়া খাতুন। মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ১১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে বড় পরীক্ষা।

স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ_নারী_ক্রিকেট বাংলাদেশ_বনাম_ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close