বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ইউটিউবে ১ বিলিয়ন ভিউ, ইতিহাস গড়ল পাকিস্তানের ‘পাসুরি’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম

ইউটিউবে ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে পাকিস্তানের জনপ্রিয় গান ‘পাসুরি’। কোক স্টুডিওর এই গানটি পাকিস্তানের প্রথম মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এত বিপুলসংখ্যক ভিউ পাওয়ার রেকর্ড গড়েছে।

২০২২ সালে মুক্তি পাওয়া গানটির এই অর্জন নতুন করে আলোচনায় এনেছে আলি শেঠি ও শে গিলের গাওয়া ‘পাসুরি’কে। কোক স্টুডিওর সাম্প্রতিক সংস্করণ ‘নু.ডব্লিউএভি’ নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা থাকলেও পুরোনো এই গানটির জনপ্রিয়তা যে এখনো অটুট, ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক তারই প্রমাণ।

গত রোববার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই অর্জনের ঘোষণা দেয় কোক স্টুডিও। গানটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে তারা লিখেছে, যারা গানটি শুনেছেন, গেয়েছেন এবং নিজেদের করে নিয়েছেন—এই অর্জন তাদের সবার।

আলি শেঠি ও শে গিলের কণ্ঠে ‘পাসুরি’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ে পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম।

মুক্তির পর থেকেই গানটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শ্রোতাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই বছরই অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এটি সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়ে। বর্তমানে স্পটিফাইয়ে গানটির স্ট্রিম সংখ্যা প্রায় ৪০ কোটি ৫০ লাখ বা ৪০৫ মিলিয়ন। এটি আলি শেঠি ও শে গিল—দুজনেরই প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান।

বিশ্বজুড়ে ছড়িয়েছে ‘পাসুরি’

১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক উদ্‌যাপন করতে কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিলও প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সংগীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) ও আব্দুল্লাহ সিদ্দিকীকে ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা যায়।

মুক্তির পর ‘পাসুরি’ পাকিস্তান ও ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বাইরেও ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন দেশের শিল্পীরা গানটির কভার করেছেন। এমনকি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও জায়গা করে নেয় গানটি।

পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবনকেন্দ্রিক ওই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির আবহ তুলে ধরতে গানটি ব্যবহার করা হয়েছিল।

এদিকে কোক স্টুডিও আফ্রিকাও ‘পাসুরি’র একটি রিমিক্স সংস্করণ প্রকাশ করে। আফ্রোবিটসের সঙ্গে পাকিস্তানি সংগীতের সমন্বয়ে তৈরি ওই সংস্করণে আলি শেঠির সঙ্গে কণ্ঠ দেন নাইজেরিয়ান শিল্পী মারওয়ান মুসা ও রিকাডো ব্যাংকস।

বলিউডের রিমেক নিয়েও বিতর্ক

‘পাসুরি’র জনপ্রিয়তার পর বলিউডেও গানটির নিজস্ব সংস্করণ তৈরির উদ্যোগ নেওয়া হয়। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি রিমেকটি প্রকাশের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

গানটির পরিবর্তিত সংস্করণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন অনেক শ্রোতা। তাঁদের অনেকে মূল ‘পাসুরি’র স্বাদ ও আবেদন নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন।

তবে এসব বিতর্কের বাইরে মূল গানটির জনপ্রিয়তা যে কমেনি, ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের রেকর্ডই তার বড় প্রমাণ।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close