বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
বাঁধনকে হেনস্তার ঘটনায় সর্বোচ্চ কনস্যুলার সহায়তার আশ্বাস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় সরকার তাৎক্ষণিক কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদে আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে ইতালিতে গিয়ে অভিনেত্রী বাঁধন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনে অংশগ্রহণের বিষয়টিকে অপরাধ হিসেবে দেখিয়ে বাঁধনের ওপর হামলা চালানো হয়েছে।

বিদেশে অবস্থানরত জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর হামলা, হুমকি ও হেনস্তার অভিযোগ তুলে আখতার হোসেন জানতে চান, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভেনিসে ঘটে যাওয়া ঘটনাটির বিরুদ্ধে সরকার কঠোর কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন এবং রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে দূতাবাসের পক্ষ থেকে ইতালির পুলিশ প্রশাসন ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে।

বাঁধনকে কনস্যুলার সহায়তার আশ্বাস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাঁধন যাতে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা ও প্রয়োজনীয় নিরাপত্তা পান, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর দেশটির সরকারের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করা হবে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে হুমায়ুন কবির বলেন, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ইতালির ভেনিস শহরের একটি পার্কে বাঁধন তাঁর ভাই, বোন ও ভাইয়ের সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় বাংলাদেশ থেকে পালিয়ে থাকা আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ক্যাডার তাঁর ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।

‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা’

সংসদে নিজের প্রথম বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।

বিদেশে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানেই বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর নগ্ন হামলা।’

দেশের বাইরে অবস্থানরত জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।

বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার কথা

দেশের ভেতরে হত্যা, লুণ্ঠন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন হুমায়ুন কবির।

তিনি বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশ বর্তমানে গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবস্থানে রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্সি গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর ভাষায়, বাংলাদেশ ভবিষ্যতে কোনো পরাশক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব স্বার্থ ও মর্যাদা সমুন্নত রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close