বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’: তথ্য উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন—এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে চায়। দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি শর্ত হিসেবে তোলা হয়েছিল।

তিনি বলেন, ‘শেখ হাসিনা আসবেন না, তাঁকে ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

তথ্য উপদেষ্টার দাবি, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও তাঁর থাকবে না।

তিনি আরও বলেন, ‘টেকনিক্যালি এখন ব্যাপারটা এ রকম—তিনি আসবেন এবং তাঁর জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাঁকে ধরে আনতে চাই।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়াতেই তথ্য উপদেষ্টা সরকারের অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে চায়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা রাজনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close