বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘এই দেশে শিল্পী হওয়াটাই যেন পাপ’—বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ৫:৩৭ PM

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, কোনো শিল্পীর ওপর হামলাই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে শিল্পীদের একটি অংশের বক্তব্য ও দলীয় দৃষ্টিভঙ্গির সমালোচনাও করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মৌসুমী হামিদ লিখেছেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ, শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন।’ তিনি বলেন, হামলার ঘটনা ৩২ নম্বরে হোক কিংবা ইতালির ভেনিসে—কোনো ক্ষেত্রেই তা সমর্থনযোগ্য নয়।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মৌসুমী বলেন, জীবনে কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে দেশের ভালো-মন্দ ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে সব সময় কথা বলেছেন। একজন শিল্পী হিসেবে অন্য একজন শিল্পীর পাশে থাকার কথাও স্পষ্ট করেছেন তিনি।

বাঁধনের ওপর হামলার ঘটনাকে অন্য ঘটনার সঙ্গে তুলনা করার প্রবণতারও সমালোচনা করেন মৌসুমী। তিনি বলেন, কোনো শিল্পীর ওপর হামলাকে সমর্থন করা কিংবা অতীতের কোনো ঘটনার সঙ্গে তুলনা করে সেটিকে যৌক্তিক দেখানোর চেষ্টা করা ঠিক নয়।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, শিল্পীদের মনুষ্যত্ব দিয়ে বিচার না করে শুধু রাজনৈতিক দল বা মতাদর্শের ভিত্তিতে বিচার করার প্রবণতা তৈরি হয়েছে। এ ধরনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মানুষের নেতা হওয়ার পরিবর্তে অনেকেই যেন দলীয় পরিচয়কে সামনে আনছেন।

নিজের বক্তব্যের শেষাংশে মৌসুমী হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর নেতৃত্বের প্রসঙ্গ টেনে শিল্পীদের মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার জায়গা থেকে ভাবার আহ্বান জানান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close