বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কেয়া গ্রুপে বড় ছাঁটাই, চাকরি হারালেন ৬১৩ শ্রমিক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম

গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের কারখানায় ৬১৩ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকরা নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই করা শ্রমিকদের নামের তালিকা টানিয়ে দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে চাকরি হারানো শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা দেখা যায়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষর করা নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত জনবল—এসব কারণে কারখানার উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২০ অনুযায়ী কারখানার অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ৮ সেপ্টেম্বর থেকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য সব পাওনা পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ভবিষ্যতে কারখানায় আবার নতুন কর্মীর প্রয়োজন হলে ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২১ অনুসরণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানার বর্তমান সংকটকালীন পরিস্থিতি বিবেচনা করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে হবে।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের ৩০ কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।

অন্যদিকে, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কারখানার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যদেরও কারখানার মূল ফটকে মোতায়েন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কেয়াগ্রুপ শ্রমিকছাঁটাই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close