বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ৩ সেপ্টেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৮ জন।

১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়, ৩৬৮ জন। চট্টগ্রামে ১৮২, সিলেটে ১৩৭, বরিশালে ১১৬, খুলনায় ৮৫, ময়মনসিংহে ৫২, রাজশাহীতে ১৬ ও রংপুরে আটজন শনাক্ত হয়েছেন।

এ সময়ে ঢাকায় দুজন ও সিলেটে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। অন্য বিভাগে মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন, ৬৯ হাজার ৬৪১ জন। চট্টগ্রামে ৩১ হাজার ৫১৪, বরিশালে ১৭ হাজার ৫৯৫, সিলেটে ১১ হাজার ৫১৫, খুলনায় ১০ হাজার ৪৫৩, রাজশাহীতে ৯ হাজার ৮২২, ময়মনসিংহে ৭ হাজার ৭৪০ ও রংপুরে ২ হাজার ৮৬৮ জন শনাক্ত হয়েছেন।


হাম-রুবেলা টিকাদানে কভারেজ ১০৯.৪ শতাংশ : এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সারা দেশে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। ৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছেন ১ কোটি ৯৭ লাখ ২ হাজার ৫২৩ জন। টিকাদানের কভারেজ দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৪ শতাংশ।

বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে কভারেজ সবচেয়ে বেশি, ১১৪ দশমিক ৮ শতাংশ। চট্টগ্রামে ১১২ দশমিক ৪, ঢাকায় ১১০, রংপুরে ১০৯ দশমিক ৬, রাজশাহীতে ১০৭ দশমিক ৭, খুলনায় ১০৪ দশমিক ৮, বরিশালে ১০৪ দশমিক ৪ ও সিলেটে ১০৩ দশমিক ৭ শতাংশ।

সিটি করপোরেশন এলাকায় টিকার লক্ষ্যমাত্রা ছিল ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জন। এর বিপরীতে টিকা পেয়েছেন ২০ লাখ ৬৬ হাজার ১৮০ জন। কভারেজ হয়েছে ১০৮ দশমিক ৪ শতাংশ।


স্বদেশ প্রতিদিন/এফএইচএন






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close