মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাড়িতেই বানান রঙিন মোমো, জেনে নিন সহজ রেসিপি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ১:০৮ PM

মোমো এখন অনেকেরই পছন্দের খাবার। সাধারণ মোমোর পাশাপাশি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন আকর্ষণীয় রঙিন মোমো। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মোমোর ডোতে আনা যায় সবুজ, লাল ও হলুদ রং। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু এই মোমো সহজেই তৈরি করা যায় ঘরে।

রঙিন ডো তৈরির উপকরণ

রঙিন মোমোর ডো তৈরি করতে লাগবে ১ কাপ ময়দা, সিকি কাপ কর্নফ্লাওয়ার, ২ চা-চামচ সয়াবিন তেল এবং সিকি চা-চামচ লবণ।

সবুজ রঙের জন্য ব্যবহার করতে পারেন সেদ্ধ পালংশাকের রস। লাল রঙের জন্য লাগবে বিটরুটের রস এবং হলুদ রঙের জন্য ব্যবহার করা যাবে গাজরের রস।

ডো তৈরির প্রণালি

প্রথমে একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ ও তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি তিনটি সমান ভাগ করে আলাদা তিনটি বাটিতে রাখুন।

একেক ভাগের ময়দায় অল্প অল্প করে পালংশাকের রস, বিটরুটের রস ও গাজরের রস মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো যেন অতিরিক্ত শক্ত বা বেশি নরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

তৈরি করা তিনটি ডো ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এতে ডো আরও ভালোভাবে সেট হবে এবং পরে রুটি বেলা সহজ হবে।

মোমোর পুর তৈরির উপকরণ

মোমোর পুরের জন্য লাগবে ১ কাপ মুরগির কিমা, আধা কাপ স্প্রিং অনিয়নকুচি, ১ টেবিল চামচ আদাকুচি, ১ টেবিল চামচ রসুনকুচি, ১ চা-চামচ কাঁচা মরিচকুচি, ১ টেবিল চামচ সয়া সস, ১ চা-চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং ১ টেবিল চামচ গলানো মাখন।

পুর তৈরির প্রণালি

একটি পাত্রে মুরগির কিমার সঙ্গে স্প্রিং অনিয়ন, আদা, রসুন, কাঁচা মরিচ, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া, লবণ ও গলানো মাখন দিয়ে ভালোভাবে মেখে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে পুর তৈরি হয়ে যাবে।

এবার মোমো তৈরি

প্রতিটি রঙের ডো থেকে বড় একটি রুটি বেলে নিন। এরপর ছোট কাটার দিয়ে গোল করে কেটে নিন। চাইলে বিভিন্ন রঙের ছোট ছোট লেচি একসঙ্গে জুড়ে নিয়ে একটি বহুরঙা রুটিও তৈরি করতে পারেন। এতে মোমোগুলো দেখতে আরও আকর্ষণীয় হবে।

এবার প্রতিটি রুটির মাঝখানে প্রায় ১ চা-চামচ করে তৈরি করা পুর দিন। রুটির চারপাশ সামান্য পানি দিয়ে ভিজিয়ে এক পাশ থেকে কুঁচি দিয়ে মুড়ে মোমোর আকৃতি তৈরি করুন।

স্টিম করার নিয়ম

মোমো স্টিম করার আগে স্টিমার বা চালনিতে সামান্য তেল মাখিয়ে নিন। এতে মোমো আটকে যাবে না। ফুটন্ত পানির ওপর স্টিমার বসিয়ে মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দিন।

এরপর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট স্টিম করুন। মোমোর ওপরটা চকচকে ও মসৃণ দেখালে বুঝবেন মোমো তৈরি হয়ে গেছে।

গরম গরম রঙিন মোমো পছন্দের সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। প্রাকৃতিক রং ব্যবহারের কারণে এই মোমো যেমন দেখতে দারুণ হবে, তেমনি ঘরোয়া আয়োজনে অতিথি বা পরিবারের সদস্যদের জন্যও হতে পারে মজার একটি খাবার।



আরও সংবাদ   বিষয়:  রঙিন_মোমো ঘরোয়া_রেসিপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close