বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমলো ২৪,৮৩০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৫৭ পিএম

২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের তুলনায় হজের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।

‎ঘোষণা অনুযায়ী, সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি এজেন্সির মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

‎ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে সৌদি আরবের নতুন সমন্বিত সেবাব্যবস্থা চালু হচ্ছে। আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও অন্যান্য সেবা একটি সমন্বিত প্যাকেজের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং মিনা-আরাফার সার্ভিস প্যাকেজ চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে। এতে হজযাত্রীদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎তিনি আরও জানান, ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া তারা যেন অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যেতে পারেন, সে বিষয়েও কাজ করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

‎সরকারি হজ প্যাকেজ-১–এ মক্কায় হারাম শরিফের ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। অন্যদিকে, সাশ্রয়ী প্যাকেজ-২–এ মক্কায় ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়ার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। উভয় প্যাকেজেই মিনা-আরাফায় খাবার ও অন্যান্য সেবা অন্তর্ভুক্ত থাকবে।

‎প্রেস ব্রিফিংয়ে ধর্মসচিব, হাবের সভাপতি, মহাসচিবসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আরও সংবাদ   বিষয়:   হজ প্যাকেজ   বিমান   ভাড়া   ধর্মমন্ত্রনালয়   সচিব   ধর্মমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close