বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:২০ পিএম

বাংলাদেশের টেস্ট ইতিহাস খুব দীর্ঘ নয়। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট দিয়ে মর্যাদার এই ফরম্যাটে যাত্রা শুরু করে টাইগাররা। শুরুটা যতটা রোমাঞ্চকর ছিল, পথচলা ততটাই ছিল কঠিন। তবে দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কিছু ক্রিকেটার। সেই তালিকার শীর্ষে ছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


এবার সেই জায়গায় নতুন ইতিহাস গড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে সাকিবকে ছাড়িয়ে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনি। ২৫০ উইকেট স্পর্শ করতে তাইজুলকে বল করতে হয়েছে ২৫৩৯.২ ওভার, খেলেছেন ৫৭টি ম্যাচ।


অন্যদিকে পূর্বের রেকর্ডধারী সাকিব আল হাসান ২৪৬ উইকেট পেতে বল করেছিলেন ২৬১২.৩ ওভার এবং খেলেছিলেন ৭১টি ম্যাচ।


তালিকার তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৫৬টি ম্যাচে ২১৮৩ ওভার করে তিনি শিকার করেছেন ২০৯টি উইকেট।


এদের পরেই আছেন বাংলাদেশি কিংবদন্তি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। মাত্র ৩৩ ম্যাচে ১৪৫৭.২ ওভার বল করে রফিক তুলে নিয়েছিলেন ১০০টি মূল্যবান উইকেট।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   সাকিব আল হাসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close