বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:২২ পিএম

জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবেই ভীতি কাজ করছে। আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থান নির্বাচনের অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে। কেউ বলছে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচন করবে না, কেউ গণভোটের দাবি তুলছে, আবার কেউ বলছে ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে যাবে না। এ অবস্থায় সাধারণ মানুষের মনে নির্বাচনের প্রসঙ্গেই প্রশ্ন তৈরি হয়েছে।”

তিনি আরো বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও সরকারে না থেকেও সরকারি সুযোগ-সুবিধা যারা পাচ্ছেন, তারা অনেকেই সেই সুবিধা ছাড়তে চান না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ ও ভরসার ঘাটতি তৈরি হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা? এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “গত ১৭ বছর আমি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছি। দল ও নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের মতামতের ওপরই নির্ভর করবে আমার রাজনৈতিক পথচলা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই জনসভার আয়োজন করে। পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   রুমিন ফারহানা   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close