বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ছয় বছরের প্রেম-বিয়ে করতে অস্বীকৃতি, থানায় অভিযোগ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:০২ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ছয় বছরের প্রেমের সম্পর্ক থাকা এক যুবক কমল কর্মকারের ছেলে প্রভাত কর্মকার (৩১) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক ভাঙায় অভিযোগ দায়ের করেছেন এক নারী। ভুক্তভোগী নারীর বাড়ি মির্জাপুর উপজেলার।

অভিযোগ সূত্রে জানা যায়, ছয় বছর আগে ফেসবুকে পরিচয় হওয়ার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রভাত কর্মকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারীকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। গত ১৭ নভেম্বর নারী মোবাইল ফোনে বিয়ের জন্য চাপ দিলে প্রভাত কর্মকার তা অস্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেন। এরপর তিনি নারীর নম্বর ব্লক করে দেন।

নারীর পরিবারের সদস্যরা প্রভাত কর্মকারের বাড়িতে গিয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করলে তাদের অপমান করা হয় এবং তাড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ২০ নভেম্বর ভুক্তভোগী নারী নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর সন্ধ্যায় তোফায়েল চেয়ারম্যানের বাড়িতে দুই পক্ষের মধ্যে ৩ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়েছে। মীমাংসায় মির্জাপুরের কথিত সাংবাদিক আবু সালেহ সজীব, আব্দুল কাদের, সীমান্ত দাসসহ স্থানীয় মাতাব্বরা উপস্থিত ছিলেন।

সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল মোল্লা বলেন, “এ বিষয়ে তারা আমার কাছে এসেছিল। বিষয়টি বোঝানোর পর আমি পরামর্শ দিয়েছি। এরপর তারা চলে যায়। পরবর্তী ঘটনাবলী সম্পর্কে আমি বিস্তারিত জানি না।”

নাগরপুর থানার উপপরিদর্শক জুয়েল মিয়া জানান, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বছর   প্রেম   থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close