বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে, স্ত্রী ও সন্তানদের ভরণপোষণে অস্বীকৃতি
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে ও স্ত্রী সন্তানের ভরণপোষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্ত্রী। আদালতে মামলা করেও পুলিশ আসামী গ্রেফতার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ৫ মাসের গর্ভবতী নারী ঝুমুর বেগম।
 
তিনি বলেন, ২০১৮ সালে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাধীন মেহেদীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে জাহেদ হাসান জয়ের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর সে সৌদি চলে যায়। এ সময় আমার পরিবার জমি বিক্রি করে তাকে ৫ লাখ টাকা দেয়। এছাড়া বিভিন্ন সময় আমি তাকে সাড়ে ৭ লাখ টাকা দিয়েছি। কিন্তু সে সৌদি আরবে নারী কেলেঙ্কারিতে ধরা পড়লে তাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে এসে গত ১০ জুলাই আমার বাসায় উঠে। ১৭ জুলাই আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে শ্বাশুড়ি ও ননদরা আমাকে মানসিক ও শারীকি নির্যাতন করে। আমার স্বামী জমি কেনার জন্য ৫ লাখ টাকা দিতে বলে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে আমাকে ও সন্তানদের অস্বীকার করছে। আমার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করছে। এখন আমি জানতে পেরেছি সে দেশে ফিরে বাঁশখালীর এক মেয়েকে পুনরায় বিয়ে করে। 

এরপর গত ১৫ সেপ্টেম্বর আমার স্বামী জাহেদ হাসান জয়, শ্বাশুড়ি আনোয়ারা বেগম ও ননদের জামাই মো. ফারুককে বিবাদী করে ভোলা আদালতে একটি যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছি। 

এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে বিয়ের বিষয়ে আমরা কিছু জানি না। আমি কখনো ঝুমুর বেগমের থেকে টাকা পয়সা নেইনি। 

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন, ওয়ারেন্ট পাইনি, যতি পাই সাথে সাথে আসামীকে গ্রেফতার করবো। পারিবারিক বিষয়ে পারিবারিক আদালতে বাদীকে যেতে হবে।

স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  একাধিক বিয়ে   ভরণপোষণে অস্বীকৃতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close