বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ঢাবি অধ্যাপক গোলাম রব্বানী পেলেন ‘নকীব পদক’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

শিশু সাহিত্য অবদানের জন্য ‘নকীব পদক’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী। 

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর পত্রিকা ‘মাসিক নকীব’ আয়োজিত সীরাত কার্নিভাল-২০২৫ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 

শিশু কিশোরদের জন্য ‘মাসিক নকীব’ দীর্ঘ দুই দশকের ধরে কাজ করে আসছে। এই পত্রিকাটির উদ্যোগে নকীব পদক প্রদান, জাতীয় সীরাত শিশু সাহিত্য প্রতিযোগিতা, নকীব একাডেমির আত্মপ্রকাশ, নিয়মিত সাহিত্য আসর পরিচালনা করা হয়। যা শিশুদের সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক বড় অবদান রেখে চলছে।

এছাড়া এ বছর এই পদক পেয়েছেন কবি, তাত্ত্বিক ও গবেষক মুসা আল হাফিজ এবং জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ। 

অনুষ্ঠানে শিশু সাহিত্য প্রতিযোগিতা ২৫ বিজয়ীদের পুরষ্কার, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট এবং নকীব এর সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতিগণকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “প্রত্যেক পুরষ্কারের পর মানুষের দায়িত্ব বেড়ে যায়। যে কারণ আগের তুলনায় শিশু সাহিত্যে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। এই পুরষ্কার শিশুদের প্রতি আমার নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।”
 
শিশুদের নিয়ে কাজ বৃদ্ধির কথা জানিয়ে তিনি আরো বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে গবেষণার দিকে বেশি সময় ব্যয় করতে হয়। তবে শিশুদের নিয়ে এখন থেকে বেশি পরিমাণে কাজ করার চেষ্টা করবো। শিশুরাই আগামীর ভবিষ্যত। আমরা যদি আমাদের শিশুকে ভালোভাবে গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যতে সুন্দর দেশ পাবো।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক নকীবের উপদেষ্টা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এবং যৌথ সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আব্দুল আজিজ নোমান ও সহযোগী সম্পাদক সাঈদ আবরার।

উল্লেখ্য, অধ্যাপক গোলাম রববানী দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৭টি গবেষণা প্রবন্ধ পাঠ করেছেন। দেশে এবং দেশের বাইরে মানসম্মত জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা বর্তমানে ২৫টি। আরো কয়েকটি প্রবন্ধ দেশ বিদেশে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এসব গবেষণা প্রবন্ধ ভারত, পাকিস্তান, আমেরিকা ও বাংলাদেশে প্রকাশ হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   অধ্যাপক   নকীব পদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close