বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ AM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৫০) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রায়টাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালন মণ্ডল (৪৫) নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


নিহত রেফাজুল রায়টা নতুনপাড়া এলাকার জামাত মণ্ডলের ছেলে, আর আহত লালন একই এলাকার কালু মাঝির ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রেফাজুল ও লালন রাতে স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন। ঠিক এমন সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই রেফাজুল মারা যান এবং লালন গুরুতর আহত হন।


ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার জানান, গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close