বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
জামালপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:০৫ AM আপডেট: ২২.১১.২০২৫ ৩:১২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জেলা বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উইজডম ল্যাবরেটরি স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর  এবং জামালপুর – ৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর – ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক জেলা আমীর জামালপুর – ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনদের সংখ্যার অনুপাতে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। জামালপুর জেলায় একজনকে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নির্বাচন সম্পন্ন করার জন্য জেলার রুকনদের ভোট নেয়া হয়।

প্রধান অতিথি সাঈদী বলেন, অনেক রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি। অনেকে আজ সেই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে চায় না। আমাদের দাবি নির্বাচন কমিশন সহ প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করে, অবাধ নিরপেক্ষ এবং ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। পরিবেশ তৈরির আগে যেমন নির্বাচন চাই না, আবার নির্বাচন বিলম্বিত হোক আমরা সেটাও চাই না। 

রুকনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা জেনে বুঝে সংগঠনের রুকন হয়েছি, আমরা শপথ নিয়েছি এবং এর উপর প্রতিষ্ঠিত থাকবো। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি রুকনদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জামালপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close