বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম

জমি সংক্রান্ত বিরোধের জেরে রৌমারী থানা পুলিশ এসআই আনারুল হকের উপস্থিতিতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে  দুই গ্রুপের উভয়পক্ষের নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাকতালে রেফার্ড করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের উত্তর ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

পুলিশ, স্থানীয় সূত্র এবং ভুক্তভোগী পরিবার জানায়, উত্তর ইছাকুড়ি গ্রামের ইসরাফিল হক ও একই গ্রামের রাজা মিয়ার মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে ৩ একর ৮৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ এবং আদালত ও থানায় পাল্টাপাল্টি অর্ধ ডজন মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে ইসরাফিলপক্ষ ট্রাক্টর দিয়ে চাষ করছিল। এ সময় রাজা মিয়ার লোকজন সেখানে গিয়ে হালচাষে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষই ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে উভয় পক্ষের আশুরা খাতুন (৪০), তাহমিনা (৩০),  রাজা মিয়া (৫৯), মজুন মিয়া (৫৫), সামছু মিয়া (৪৫), আবুল হাশেম (৫৫), আব্দুস সবুর (৪০), আনারুল হক (৩৫) নারী-পুরুষ সহ ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাকতালে রেফার্ড করা হয়েছে। তারা হলেন আবুল হাশেম, আব্দুস সবুর, আশুরা ও মজনু মিয়া।  

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম জানান, নারী ও পুরুষসহ আটজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘঁনটাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে । আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে ।  



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   সংঘর্ষ   আহত ১৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close