বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ১৪ শিশু-কিশোর
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম

শিশু–কিশোরদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের ফকিরটোলা জামে মসজিদ। মসজিদের ইমাম ও মুসল্লিদের ঘোষণায় বলা হয় ১৫ বছরের কম বয়সী যে কিশোররা টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, তাদের পুরস্কৃত করা হবে। এই ঘোষণা উৎসাহ জাগায় শিশুদের মধ্যে।

এর অংশ হিসেবে টানা ৪১ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ফকিরটোলা গ্রামের ১৪ জন শিশু-কিশোর। 

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর শাহ মুরাদ (রহ.) জামে মসজিদ ও ফকিরটোলা জামে মসজিদের যৌথ উদ্যোগে তাদের হাতে ক্রেস্ট, জায়নামাজ, ইসলামিক বই, মেসওয়াক, তসবীহ, কলম ও টুপি তুলে দেওয়া হয়।

মসজিদের সভাপতি মাস্টার নুর উদ্দীন বলেন, “খতিব সাহেবের নেওয়া এই উদ্যোগ যুবসমাজকে নামাজের প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে শিশু-কিশোররা যে উদাহরণ সৃষ্টি করেছে তা প্রশংসনীয়।”

ফকিরটোলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ উল্লাহ জানান, তরুণ প্রজন্মকে অশ্লীলতা ও অনৈতিক কাজ থেকে দূরে রেখে ধর্মীয় চেতনায় এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এমন প্রচেষ্টা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সহসভাপতি খোরশেদ আলম, ফকিরটোলা জামে মসজিদের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আসলাম খান, মসজিদের মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  জামাত   নামাজ   পুরস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close