সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে ভূমিকম্পের আতঙ্কে ছাদ থেকে লাফ দিয়ে অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়াও, হল থেকে বের হওয়ার সময় ও প্যানিক অ্যাটাক হয়ে আরও ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হল সংসদের ভিপিসহ কমপক্ষে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

জানা যায়, হঠাৎ অনুভূত ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও উচ্চ তলার জানালা থেকে লাফ দেন। এতে একজন গুরুতর আহত হয় এবং আরও পাঁচজন বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন, একই হলের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আনজির হোসেন, জুলফিকার আলি সহ আরও ২ শিক্ষার্থী।

এছাড়াও, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২ তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন ২০২৪-২৫ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুরুল হুদা। পাশাপাশি, কবি জসিমউদদীন হলে ১ জন, ড. মো. শহীদুল্লাহ হলে ১ জন ও রোকেয়া হলে প্যানিক অ্যাটাক হয়ে ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

ভূমিকম্পের ফলে কবি জসিমউদদীন হল, সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন নাহার হলসহ বেশ কয়েকটি হলে ফাটল ধরার খবর পাওয়া গেছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ভূমিকম্প   আতঙ্ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close