প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:০৮ পিএম

ভূমিকম্পে ঢাকার কেরানীগঞ্জে একটি সাততলা ভবন হেলে পড়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৮ মিনিটে ভূমিকম্পে জিনজিরা বাসরোড এলাকার সাত্তার কসাই নামক ব্যক্তির ভবনটি পাশের ভুট্টু মিয়ার সাততলা ভবনের গায়ে হেলে পড়েছে।
এলাকাবাসীর দাবি, পাইলিং ছাড়া অনুমোদনহীন ভবন তৈরির ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু কালবেলাকে জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের তদন্ত দল পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস