শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ভবন ধসের গুজব ছড়ানো হচ্ছে : ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অনেক গুজব ছড়াচ্ছে যে একের পর এক ভবন ধসে পড়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এমন কোনো ঘটনার সত্যতা নেই।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, “কিছু ভবনে ফাটল ধরেছে বা অংশবিশেষ হেলে পড়েছে, কিন্তু একের পর এক ভবন ধসে পড়েছে এমন খবর সম্পূর্ণ গুজব। অনেকেই ভুল খবর ছড়াচ্ছেন। এর মধ্যে একটি গুজব ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পরে আমাদের টিম গিয়ে দেখেছে কোনো ক্ষতি হয়নি।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, আরমানিটোলার কসাইটুলির একটি ভবনের একপাশে সামান্য ইট খসে পড়েছে। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে, তবে কোনো হতাহত হয়নি। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের পাশের দুইতলা ভবনে ইট পড়ে একজন আহত হলেও ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি।

এছাড়া, বারিধারা ব্লক-এফ, রোড-৫-এ একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে; দুটি ইউনিট সেখানে কাজ করছে। সূত্রাপুর স্বামীবাগের আটতলা একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে, তবে ঘটনা অনুসন্ধানে স্টেশন পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কলাবাগানের আবেদখালী রোডের সাততলা ভবন হেলে পড়ার খবরও গুজব। মোহাম্মদপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে দেখেছে, ভবন ঠিক আছে এবং কোনো হতাহত হয়নি। মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লেগেছে; দুটি ইউনিট তা নেভাতে উপস্থিত।


স্বদেশ প্রতিদিন/ এমএএম 



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ভবন ধস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close