বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বাউফলের মাথাল প্রতীকের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমজাদ আর নেই
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের 'মাথাল' প্রতীকের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার  (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে  একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

জানা গেছে, নিজ বাড়িতেই সন্ধ্যার পরে শারিরীক ভাবে অসুস্থা অনুভব করেন আমজাদ হোসেন। প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে তাকে ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর  একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেন জীবনের দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসরে যাওয়ার পরে তিনি কৃষকদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। ২০১০ সালে তিনি গণসংহতি আন্দোলনের অঙ্গসংগঠন কৃষক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। পরবর্তীতে মূল দলে যোগ দেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের  স্থায়ী বাসিন্দা ছিলেন।



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   বীর মুক্তিযোদ্ধা   আমজাদ আর নেই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close