| শিরোনাম: |

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শামসুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জনি ও তার সহযোগীরা এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, মারধর, সন্ত্রাসী তৎপরতা এবং অস্ত্রের প্রদর্শন চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে চলমান নজরদারির অংশ হিসেবে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের বিস্তারিত তথ্য শুক্রবার দুপুরে র্যাব-২ এর বসিলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা পুলিশ একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ ‘রক্তচোষা জনি’কে গ্রেফতার করেছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ