প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৪৯ পিএম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বিভিন্ন বিভাগের প্রায় ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং জেলা ড্যাবের (ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ) সহযোগিতায় সকাল থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন, সহ- সভাপতি ডাঃ সহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হিমেল খান প্রমুখ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, মেডিসিনি, গাইনী, শিশু রোগ, চর্ম, ডায়াবেটিসহ রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক আয়োজনের মাধ্যমে আজকে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা এমন মানবিক আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস