বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
লামায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, আহত ৫৭
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম

বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে যৌথ বাহিনীর ওপর স্থানীয় শ্রমিক ও এলাকাবাসীর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ-বিজিবি ও প্রশাসনের কর্মকর্তা'সহ ৫৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চকরিয়া-লামা-ফাইতং সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি সদস্য এবং ট্রাক'সহ ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থল থেকে ইটভাটার ৮ শ্রমিককে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন'সহ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ ফায়ার সার্ভিস অংশ নেয়।

এবিষয়ে সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। অনেক সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, আমরা কয়েকদিন ধরে ফাইতং এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু মালিক-শ্রমিক ও তাদের নিয়োজিত স্থানীয়রা বারবার বাধা প্রদান করে, ফলে অভিযান ব্যাহত হচ্ছিল।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  লামা   ইটভাটা   সংঘর্ষ   আহত ৫৭  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close