বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬ ডাকাতসহ গ্রেফতার ৮
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম
 ৬ ডাকাতসহ গ্রেফতার ৮

৬ ডাকাতসহ গ্রেফতার ৮

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত, ধর্ষণ মামলার আসামি ও ছিনতাইকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় চকরিয়া আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুর রশিদসহ মোট ৬ জন ডাকাতকে আটক করা হয়। পাশাপাশি ধর্ষণ মামলার একজন পলাতক আসামি ও একজন ছিনতাইকারীকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

থানাপুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আগেই একাধিক মামলা ছিল এবং নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কাটাখালীর আব্দুর রশিদ, উলুবনিয়ার কাউসার, আলতাফ আহমদের ছেলে হারুনুর রশিদ, মালুমঘাটের জহির, খুটাখালীর মহিউদ্দিন, উত্তর ফুলছড়ির নাসির উদ্দিন, খুটাখালীর এনামুল হক ও সেগুনবাগিচার সাগর আহমেদ।

স্থানীয়দের সহায়তা, গোয়েন্দা তথ্য ও সমন্বিত তৎপরতার ফলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে এলাকায় অপরাধ প্রবণতা আরও কমবে বলে মনে করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   চকরিয়া   যৌথ বাহিনী   অভিযান   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close